মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৫৬:১১

স্নাতক শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আবেদন শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
স্নাতক শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আবেদন শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

সংগৃহীত ছবি

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করে তা প্রতিষ্ঠান প্রধানের অনুমোদনের জন্য জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে আবেদন যাচাই-বাছাই ও অনলাইনে ফরওয়ার্ড করার কাজ সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য অনলাইন নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন সংক্রান্ত সহায়তার জন্য অফিস চলাকালে হেল্পলাইনও চালু রাখা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

স্নাতক শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আবেদন শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

বিস্তারিত কমেন্টে