শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:০৬:৫৬

চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতিতে মির্জা আব্বাস

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:৫১
শেয়ার: mail
চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতিতে মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার চিকিৎসকদের বরাতে তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসা শেষে শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসক দল এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।

আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বর্তমানে বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। প্রতিদিন কিছুটা সময় তিনি হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন।

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: মির্জা আব্বাস

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতিতে মির্জা আব্বাস

বিস্তারিত কমেন্টে