মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:৩৭
শিরোনাম
তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি, কার্যত ২১ মে থেকেই বন্ধ ক্লাস

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৪১
শেয়ার: mail
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি, কার্যত ২১ মে থেকেই বন্ধ ক্লাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত ২১ মে (বৃহস্পতিবার) থেকেই ক্লাস শেষ হবে।

২২ মে শুক্রবার ও ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে থেকেই শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।

স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন (রোববার) থেকে আবার ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান

আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। এসব প্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রোববার) থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ২৩ দিনের অবকাশ পাচ্ছে।

পরবর্তী ছুটি

জুলাই মাসে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। এরপর আগস্টে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি রয়েছে। সেপ্টেম্বর মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ ও গ্রীষ্মকালীন তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ দিতেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি, কার্যত ২১ মে থেকেই বন্ধ ক্লাস

বিস্তারিত কমেন্টে