রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২০:০১

বিজয়ের শপথের পর তৃষার পোস্ট ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০৭
শেয়ার: mail
বিজয়ের শপথের পর তৃষার পোস্ট ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয়তৃষা কৃষ্ণান-কে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানের পর তৃষার একটি সামাজিকমাধ্যম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। ওই অনুষ্ঠানে বিজয় শপথ নেওয়ার সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। পরে সেই মুহূর্তের একাধিক ছবি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে তৃষা লেখেন, ভালোবাসা সবসময়ই জোরালো।

এই পোস্ট প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেক ভক্ত প্রশ্ন তুলছেন, এতদিনের গুঞ্জন কি তবে এবার প্রকাশ্যে নতুন মোড় নিতে যাচ্ছে?

অনুষ্ঠানে তৃষার উপস্থিতিও ছিল আলোচনায়। সোনালি নকশার ব্লাউজের সঙ্গে সি-ফোম সবুজ শাড়ি, খোঁপায় সাদা গাজরা এবং মানানসই গয়নায় তাকে দেখা যায় ঐতিহ্যবাহী লুকে। শপথগ্রহণের দিন বিজয়ের পরিবারের সঙ্গেই বসেছিলেন তৃষা ও তার মা উমা কৃষ্ণন।

এর আগে নির্বাচনের ফল ঘোষণার দিন মন্দিরে পূজা দেওয়ার পর বিজয়ের বাড়িতে তৃষার উপস্থিতিও নজর কাড়ে। এসব ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এদিকে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকের ধারণা, বিজয়ের নতুন রাজনৈতিক যাত্রায় ভবিষ্যতে তৃষার ভূমিকা নিয়েও নানা সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে এখন পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে এই গুঞ্জন নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

বিজয়ের শপথের পর তৃষার পোস্ট ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন

বিস্তারিত কমেন্টে