বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

পোশাক খাতের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)–এর একটি প্রতিনিধিদল।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দল পোশাক শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরে।

বৈঠকে বিকেএমইএ নেতারা এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার উদ্যোগ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংশোধনে সরকারের পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আর্থিক ও নীতিগত জটিলতার কারণে সচল কারখানাগুলো যাতে বন্ধ না হয়, সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ব্যাংকিং ও কর-সংক্রান্ত সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে পরামর্শ দেন তিনি।

বৈঠকে রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে রেশম ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাক শিল্পের সম্ভাবনা এবং চলমান জ্বালানি সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

পোশাক খাতের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

প্রকাশিত: ১২:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬