রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:৫১
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধের দাবিতে হাইকোর্টে জয়া আহসানসহ রিট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধের দাবিতে হাইকোর্টে জয়া আহসানসহ রিট

সংগৃহীত ছবি

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধ ও কঠোর নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।

সোমবার (১১ মে) তারা এই রিট দাখিল করেন। রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

রিট আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণার মাধ্যমে বাজারজাত করে মানুষের খাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ৬০ দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের জন্য পুনর্বাসন ও অভয়ারণ্য গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরের শুরুতে গাজীপুরে যৌথ অভিযানে একটি কারখানায় অবৈধ জবাইখানার সন্ধান মেলে। সেখানে ৩৬টি অসুস্থ ঘোড়া, আটটি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ এবং বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।

পরীক্ষায় এসব প্রাণীতে মারাত্মক সংক্রমণ, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ও সন্দেহজনক রোগের উপস্থিতি পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে। রিটে দাবি করা হয়েছে, এসব মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।

প্রশাসন ও মোবাইল কোর্টের পদক্ষেপের পরও স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয় বলে জানান রিটকারীরা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধের দাবিতে হাইকোর্টে জয়া আহসানসহ রিট

বিস্তারিত কমেন্টে