শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৮:৩৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩০০ মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৪৪
শেয়ার: mail
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩০০ মামলা

এআই-চালিত ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এক সপ্তাহে ৩০০টিরও বেশি মামলা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তি পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১১ মে) রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের পর ডিএমপি কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতেই এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এখন থেকে ক্রসিং বা উল্টোপথে যান চলাচল করলেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। সংশ্লিষ্ট চালকরা ভিডিও প্রমাণের মাধ্যমে নিজেদের অপরাধও দেখতে পারবেন।

ডিএমপি কমিশনার আরও জানান, এই ব্যবস্থা শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ চালকদের আরও সচেতন করবে।

বর্তমানে রাজধানীর আটটি স্থানে ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। ধাপে ধাপে প্রায় ৩০টি পয়েন্টে এআই-ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩০০ মামলা

বিস্তারিত কমেন্টে