বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৩৭:১৩
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

যমুনা সেতু করেছি আমরা, পদ্মা সেতুর উদ্যোগও বিএনপির আমলে হয়েছিল: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
যমুনা সেতু করেছি আমরা, পদ্মা সেতুর উদ্যোগও বিএনপির আমলে হয়েছিল: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু নির্মাণ করেছে তাদের সরকার এবং পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক উদ্যোগও নেওয়া হয়েছিল বিএনপি সরকারের আমলে। তিনি জানান, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয় এবং তখনই মাওয়াকে সেতুর অ্যালাইনমেন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরবর্তী সরকার পদ্মা সেতুর বাস্তবায়ন কাজ সম্পন্ন করলেও প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও ভিত্তি তৈরি হয়েছিল বিএনপি সরকারের সময়েই। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগে নির্মাণ হওয়া উচিত ছিল। দেশের মানুষের কাছে এই স্থাপনার ইতিহাস ও নির্মাণযাত্রা তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। তিনি নেতাকর্মীদের দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

যমুনা সেতু করেছি আমরা, পদ্মা সেতুর উদ্যোগও বিএনপির আমলে হয়েছিল: সেতুমন্ত্রী

বিস্তারিত কমেন্টে