বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৫:২৭
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন, নেতৃত্বে আসিফ মাহমুদসহ ৬ নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন, নেতৃত্বে আসিফ মাহমুদসহ ৬ নেতা

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে।

রোববার (৯ মে) এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের ঘোষণা অনুযায়ী, কমিটিতে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও আরও পাঁচজন নেতা রয়েছেন। তারা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এমপি এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল দায়িত্ব হবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের দলভুক্তির ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়ন করে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এনসিপি সাংগঠনিক বিস্তারের উদ্যোগ নেয় এবং সেই ধারাবাহিকতায় এই সার্চ কমিটি গঠন করা হলো।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন, নেতৃত্বে আসিফ মাহমুদসহ ৬ নেতা

বিস্তারিত কমেন্টে