রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩০:১৬
শিরোনাম
● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

পিরোজপুরে শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
পিরোজপুরে শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ মে ২০২৬ তারিখে জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে উপজেলার উত্তর গাবতলা কালি মন্দির প্রাঙ্গণে এই বৈঠকটি সম্পন্ন হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) জিওবি খাতের আওতায় আয়োজিত এই বৈঠকে স্থানীয় নারী ও কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উঠান বৈঠকে প্রধানত বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে তৃণমূল পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়ন এবং সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা এ ধরনের প্রচার কার্যক্রমের প্রশংসা করে জানান, নিয়মিত এ ধরণের বৈঠক আয়োজনের ফলে তারা স্বাস্থ্য, শিক্ষা ও আইনি অধিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

বিস্তারিত কমেন্টে