শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৭:২১
শিরোনাম
● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১৩
শেয়ার: mail
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

বাগেরহাটের ষাটগম্বুজ এলাকায় মোটরসাইকেলে এসে এক বাংলালিংক কর্মীর পথরোধ করে কুপিয়ে আহত করার পর তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাঁঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শেখ আল আমিন (৩৪) সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আল আমিন জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁর সামনে গিয়ে পথ আটকে দেয়। এরপর মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁকে চাইনিজ কুড়াল দিয়ে কোপান এবং তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যান। ব্যাগে পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল ও অর্থ ছিল বলে দাবি করেন তিনি। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলেও জানান ভুক্তভোগী।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর জানান, হামলার পর আল আমিন তাঁকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থল থেকে আহত আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

বিস্তারিত কমেন্টে