আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে হবিগঞ্জের চুনারুঘাটে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
kalprakash.com/IM