সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৭:৫৩
শিরোনাম
● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ

দক্ষিণ কোরিয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ারও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৮
শেয়ার: mail
দক্ষিণ কোরিয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ারও

দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) দেশটির পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। তবে মোট কয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, তা জানায়নি দেশটির সামরিক কর্তৃপক্ষ।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে দুটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি ইতিমধ্যে সাগরে পড়ে থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের ধারণা, সাম্প্রতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জ্যাং দো-ইয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। দেশটির কোনো প্রেসিডেন্টের উপস্থিতিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা বিরল।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পূর্ণাঙ্গভাবে উন্নয়ন সম্পন্ন হলে এ অস্ত্র কোরীয় উপদ্বীপে সম্ভাব্য সামরিক সংঘাতের সময় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়াবে।

এর আগে গত ৩ অক্টোবর উত্তর কোরিয়াও একটি হাইপারসনিক মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই অস্ত্রটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ কোরিয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ারও

বিস্তারিত কমেন্টে