শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৫৭
শিরোনাম
● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আগামী পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির আওতায় সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চুনারুঘাট পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।

এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর কর্মকর্তা লিয়াকত আলীসহ পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চুনারুঘাট পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে