বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৮:৫৭
শিরোনাম
● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

জাপানের একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্থানীয় পুলিশ সিএনএনকে এ কথা জানিয়েছে।

ওকিনাওয়া দ্বীপের নাহা শহরের একটি হোটেলের কক্ষ থেকে ৩৯ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শনিবার (৩ অক্টোবর) ভোরে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

গ্রেপ্তার ২০ বছর বয়সী ওই মার্কিন সেনা ওকিনাওয়ার ফুতেনমা এয়ার স্টেশনে দায়িত্বরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাথা কামানো এক ব্যক্তি, যাঁকে বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে, ওই নারীর সঙ্গে হোটেল কক্ষে প্রবেশ করেন এবং পরে নারীর জিনিসপত্র হাতে নিয়ে হোটেল ত্যাগ করেন।

টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাস এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ওকিনাওয়ায় এক জাপানি নাগরিকের মৃত্যুর পর এক মার্কিন মেরিন সেনাকে হেফাজতে নেওয়ার বিষয়টি তাদের জানা রয়েছে।

দূতাবাস আরও জানায়, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র জাপান সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সার্বিক সহযোগিতা করছে।

শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় রাত ১টার দিকে শহরে ঘুরে বেড়ানোর সময় ওই মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে