শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:২৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সামান্থার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
সামান্থার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

এআই ব্যবহার করে ডিপফেক, এডিট করা ছবি ও আপত্তিকর কনটেন্টে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচয় ব্যবহারের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই মামলায় বড় ধরনের অন্তর্বর্তী সুরক্ষা পেলেন এই অভিনেত্রী।

তার পরিচয় ব্যবহার করে তৈরি একাধিক অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। বুধবার (১ অক্টোবর) এ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি মাধব জামদার।

সামান্থার করা মামলায় অভিযোগ করা হয়, তার অনুমতি ছাড়াই নাম, ছবি ও কণ্ঠস্বর বিভিন্ন কনটেন্টে ব্যবহার করা হয়েছে। আদালতের সামনে উপস্থাপন করা কয়েকটি মর্ফ করা ছবি, ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক কনটেন্ট প্রাথমিকভাবে পর্যালোচনা করে আদালত মনে করেছে, এগুলো সামান্থার ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত হতে পারে।

মামলায় সামান্থার অভিযোগ, তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য তিনি কোনো অনুমতি দেননি। এর মধ্যে রয়েছে মর্ফ করা ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কণ্ঠস্বর এবং তার পরিচয় ব্যবহার করে তৈরি অন্যান্য ডিজিটাল কনটেন্ট।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম, ই-কমার্স পোর্টাল এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াসংক্রান্ত প্ল্যাটফর্মেও সামান্থার নাম ও পরিচয় ব্যবহারের বিষয়টি মামলায় উঠে এসেছে।

সামান্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, তার পরিচয় ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক অনুমতি ছাড়া ব্যবহার করে এমন কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত অধিকারের ওপর প্রভাব ফেলছে।

এ প্রেক্ষাপটে অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন আদালত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সামান্থার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

বিস্তারিত কমেন্টে