রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০০:৪৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

‘দফা বাড়তে বাড়তে এক দফা হবে, কেন এক দফা?’ প্রশ্ন প্রতিমন্ত্রীর

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
‘দফা বাড়তে বাড়তে এক দফা হবে, কেন এক দফা?’ প্রশ্ন প্রতিমন্ত্রীর

বিরোধী দলের বিভিন্ন দফা ও সরকারের পদত্যাগের দাবির সমালোচনা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘দফা বাড়তে বাড়তে আট থেকে ১০, ১০ থেকে ১৬ দফা হবে; তাহলে এক দফা কেন হবে?’

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী বারুনী ঘাটে করতোয়া নদীর তীর রক্ষা বাঁধের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর সাত মাসে সরকার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সরকারের কোনো উন্নয়ন কর্মকাণ্ডে সমস্যা, দুর্নীতি বা ত্রুটি থাকলে তা জনগণের সামনে তুলে ধরে সমালোচনা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এদেশের মানুষ আমাদের পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। অথচ কোনো কর্মসূচি বা সরকারের কর্মকাণ্ড নিয়ে নির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাত মাসের মাথায় পদত্যাগের দাবি তোলা হচ্ছে।’

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচিগুলোকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, স্বাস্থ্যসেবা, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

খাল খননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানির স্তর ধরে রাখা ও বাংলাদেশকে মরুকরণের ঝুঁকি থেকে রক্ষায় খাল খনন ও পানি সংরক্ষণ জরুরি।

বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি থাকলে সংসদে তা তুলে ধরা উচিত। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করে পরবর্তী সরকার নির্ধারণ করবে। তিনি বলেন, এভাবেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‘দফা বাড়তে বাড়তে এক দফা হবে, কেন এক দফা?’ প্রশ্ন প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে