রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৩:৫৯
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের নতুন একটি দল। বৃহস্পতিবার স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে তাঁরা মহাকাশ স্টেশনে ডকিং করেন। সেখানে প্রায় ছয় মাস অবস্থান করবেন তাঁরা।

নতুন ক্রু সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩ মিশনের চার নভোচারীকে বহনকারী স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর গ্রেস নামের ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ডকিং পোর্টে যুক্ত হয়।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর ক্ষেত্রে এটি সবচেয়ে দ্রুততম সময়ের রেকর্ড।

নাসা টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, ঘণ্টায় প্রায় ১৭ হাজার ৫০০ মাইল (২৮ হাজার ১৬৩ কিলোমিটার) বেগে মহাকাশে ছুটে চলা ক্যাপসুলটি ধীরে ধীরে আইএসএসের দিকে এগিয়ে যাচ্ছে। ডকিং সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ‘ড্রাগনের হার্ড ক্যাপচার সম্পন্ন হয়েছে।’

এরপর ক্যাপসুলের হ্যাচ খুলে দেওয়া হলে নতুন চার নভোচারী চাপ-নিয়ন্ত্রিত সংযোগপথ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেন।

মহাকাশ স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে, তা মূলত উৎক্ষেপণের সময় মহাকাশযানটি আইএসএস থেকে কতটা দূরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করে। এর আগে যুক্তরাষ্ট্রের মাটি থেকে উৎক্ষেপণ করা সর্বশেষ একটি ক্রুকে আইএসএসে পৌঁছাতে ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

ক্রু-১৩ দলের আইএসএসে পৌঁছানোর কথা ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি। তবে ড্রাগন ক্যাপসুলে লিক ধরা পড়ায় তাঁদের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়।

নতুন দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা ক্রু-১২ দলের কাছ থেকে দায়িত্ব নেবে। ক্রু-১২ দলের সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ফ্রান্সের সোফি আদেনো এবং রাশিয়ার আন্দ্রেই ফেদায়েভ। আবহাওয়া অনুকূলে থাকলে তাঁরা আগামী সোমবারের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারেন।

প্রায় ২৫ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিতভাবে মানুষের বসবাস রয়েছে। তবে পুরোনো হয়ে যাওয়া এই মহাকাশ স্টেশনকে ২০৩০ সালের দিকে কক্ষপথ থেকে সরিয়ে পৃথিবীর কোনো একটি মহাসাগরে ফেলার পরিকল্পনা রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কমে এলেও যুক্তরাষ্ট্র ও আইএসএসের অন্যান্য অংশীদার দেশ রাশিয়ার সঙ্গে মহাকাশ স্টেশন নিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী

বিস্তারিত কমেন্টে