সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১৬:২১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী।

সেখানে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নরকম মন্তব্য করেছেন মাহি। তাঁর লেখা ক্যাপশনটি ইতিমধ্যে নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

রোবটের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।” মাহির পোস্টের নিচে একজন লিখেছেন, “রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।” আরেকজনের মন্তব্য, “রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।”

মাহির এই পোস্টকে ঘিরে নেটিজেনদের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মজার এক আবহ। তবে অভিনেত্রীর মন্তব্যটি নিছকই মজার ছলে করা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প, তা অবশ্য স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরবর্তী সময়ে তরুণ তুর্কী ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর পারিবারিক গোলযোগ, নীড় খোঁজে গাঙচিল, লাইফ ইন এ মেট্রো, শুভ্রার ওয়্যারড্রব, আকাশ বাড়িয়ে দাও, ম্যাচিং ব্রাদার, এক পা দু’পাসহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

বিস্তারিত কমেন্টে