বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৩:৫১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘দৃশ্যম ৩’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘দৃশ্যম ৩’

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বক্স অফিস থেকে বড় অঙ্কের ওপেনিংয়ের ইঙ্গিত মিলছে। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক তথ্য অনুযায়ী, জনপ্রিয় হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি মুক্তির প্রথম দিনে ভারতে ৫০ কোটি টাকার নেট আয় করতে পারে।

অগ্রিম টিকিট বিক্রির গতি বজায় থাকলে ছবিটি ২০২৫-২৬ সালের হিন্দি ছবির বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়তে চলেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড রয়েছে ‘ধুরন্ধর ২’-এর দখলে।

বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ‘দৃশ্যম ৩’ ছবির ১৯ কোটি ৭৫ লাখ টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দিন ১২ হাজারের বেশি শো চলবে বলে জানা গেছে। সেখানে ৫ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ হলে বসে সিনেমাটি উপভোগ করবেন। ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে অগ্রিম বুকিং থেকে ব্লক সিটসহ ছবিটির তিন দিনের গ্রস কালেকশন ৩৬ কোটি ২৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

দর্শকদের উন্মাদনা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারেও ছবিটি বেশ সাড়া ফেলছে। মুক্তির প্রথম দিনে দেশের বাইরে ৩ কোটি টাকার বেশি প্রি-সেলস হয়েছে। সপ্তাহের ছুটির দিনে মোট অগ্রিম গ্রস কালেকশন ৫ কোটি টাকার ঘর পার করেছে। ফলে বিশ্বব্যাপী মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে ৫০ কোটির পথে রয়েছে ছবিটি।

প্রথম দিনের আয়ের দিক থেকে চলতি বছরের ব্যবসা সফল সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ ও ‘বর্ডার ২’কে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। ছবি দুটির আয় ছিল যথাক্রমে ২৮ কোটি ১১ লাখ রুপি এবং ৩২ কোটি ১০ লাখ রুপি। অন্যদিকে অভিষেক পাঠক পরিচালিত ছবিটি প্রথম দিনেই ৫০ কোটি টাকা আয়ের পথে রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘দৃশ্যম ৩’

বিস্তারিত কমেন্টে