সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৮:১০
শিরোনাম
● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন

দুর্গা প্রতিমার সামনে পূজা চেরীর মনকাড়া রূপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
দুর্গা প্রতিমার সামনে পূজা চেরীর মনকাড়া রূপ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এমন আবহে পূজার সাজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরী। সামাজিক মাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি মনকাড়া ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানায় ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা।

ছবিগুলোর ক্যাপশনে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির জয়গান গেয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পূজা চেরী। তিনি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি— যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

অভিনেত্রীর এই চোখজুড়ানো রূপ আর অর্থবহ বার্তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কেউ কেউ তাকে দেবী আখ্যা দিয়েছেন, আবার অনেকে জয় মা দুর্গা ধ্বনিতে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গা প্রতিমার সামনে পূজা চেরীর মনকাড়া রূপ

বিস্তারিত কমেন্টে