মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১০:৩৯
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

শেখ হাসিনার বাংলাদেশে আসার আর কোনো চান্স নেই: হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর কোনো চান্স নেই: হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর আসার কোনো সুযোগ নেই বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে বসে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলার বিষয়টিকে তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ (মূল্যহীন কাজ) বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

আগামীকাল লন্ডনে একটি সংবাদ সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে যুক্তরাজ্যকে সরকার কোনো বার্তা দেবে কি না, প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এটা তো আর ইউকে সরকার করছে না। না, এটা তো আর… তারপরও তো আর… অসুবিধা নাই। যেখানে জানানোর দরকার আমরা জানাব। কিন্তু একটা পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে, মানে আপনার ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ।”

হুমায়ুন কবির বলেন, “তাঁর (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিয়েছেন, দলকেও শেষ করে দিয়েছেন, পরিবারকেও শেষ করে দিয়েছেন। বাংলাদেশে আর আসার কোনো চান্সই নাই। যাদের তাড়িয়ে দেয়, এদের কিন্তু ফেরার চান্স খুব কম থাকে। মানে জিরো।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “মানে পালিয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শেষ, রাজনীতি শেষ। বিতাড়িত হইলে মানুষ ধরে রাখছে যে এদের আর কিছু নাই। এখানেই তাদের ইতি।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শেখ হাসিনার বাংলাদেশে আসার আর কোনো চান্স নেই: হুমায়ুন কবির

বিস্তারিত কমেন্টে