সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৪:৩১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তেজগাঁও কলেজে উচ্চমাধ্যমিকের নবীনবরণ অনুষ্ঠিত

মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
তেজগাঁও কলেজে উচ্চমাধ্যমিকের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়াম-১-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নূর নবী আল মাহমুদ ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন বলেন, আজ যাঁদের বরণ করে নেওয়া হচ্ছে, তাঁরা এই শিক্ষাঙ্গনের মেধাবী শিক্ষার্থী। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই তাঁরা এখানে ভর্তি হয়েছেন। মেধা ও মননশীলতার চর্চার মাধ্যমে শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মা-বাবা যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সন্তানদের তেজগাঁও কলেজে পাঠিয়েছেন, সেই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সব সময় সচেষ্ট থাকতে হবে। শিক্ষা জীবনের এই যাত্রা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কলেজ কর্তৃপক্ষ তাঁদের নিবিড় তত্ত্বাবধানে রাখার চেষ্টা করে।

অধ্যক্ষ আরও বলেন, তেজগাঁও কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কীর্তি ও কর্মের স্বাক্ষর রেখেছেন, তাঁদের জীবন থেকে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। কোথায় যেতে চান, সেটি এখন থেকেই ঠিক করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন এবং তাঁদের জন্য কলেজ কর্তৃপক্ষের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ ও চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তাঁদের উদাসীনতা একটি সুন্দর জীবন গড়তে ব্যর্থ হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে উচ্চমাধ্যমিকের নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে