মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪১:১২
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩
শেয়ার: mail
আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা

রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিমন্ত্রী আবু সাঈদের কবর জিয়ারত করেন।

শহীদ আবু সাঈদকে গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্যও অনুপ্রেরণা। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’

আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। এক কোটি টাকার এই উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পৈতৃক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এদিকে রংপুর জেলা পরিষদকে তা বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন তিনি।

এ সময় বিএনপির ‘সুন্দর সুন্দর’ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধী দল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা যে রংপুরে এসে লংমার্চ করে গেল—এখান থেকে কী প্রাপ্তি হলো। তারা বলে তেলের সংকট। লংমার্চের বহরে যদি ২ হাজার গাড়ি থাকে, তাহলে তেল কোথায় পেল। লংমার্চ করে যদি তেল-গ্যাসের সমাধান হতো, তাহলে সবচেয়ে বড় লংমার্চ আমরাই করতাম। লংমার্চ করে কখনো সমস্যার সমাধান হবে না।’

বিরোধী দলের এমপিরা নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন মীর শাহে আলম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা

বিস্তারিত কমেন্টে