বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৫:৫২
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

রাঙামাটিতে এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
রাঙামাটিতে এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের বনরূপায় আইসিআর হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার অফিস সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সের ডিন ড. এনায়েত উল্লাহ পাঠওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার আমির আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক নোমান হোসেন নয়ন, সোহরাওয়ার্দী হলের ভিপি নেয়ামতুল্লাহ আবরার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাফি। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

পরে এ প্লাসপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

বিস্তারিত কমেন্টে