শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩২:০৯
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তেজগাঁও কলেজ মার্কেটিং বিভাগে দীর্ঘদিন পর বর্ণিল নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

তেজগাঁও কলেজ প্রতিনিধি
তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
তেজগাঁও কলেজ মার্কেটিং বিভাগে দীর্ঘদিন পর বর্ণিল নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

তেজগাঁও কলেজ প্রতিনিধি। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে একদিকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়, অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় মার্কেটিং বিভাগের উদ্যোগে অনার্স ২০২০-২১ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “Together we learn, together we grow”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দীর্ঘ কয়েক বছর পর বিভাগে বড় পরিসরে এমন আয়োজন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর নূর নবী আল মাহমুদ ও উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজিমুদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামীমা ইয়াসমিন এমন সুন্দর ও সুসংগঠিত আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি ও শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের মার্কেটিং বিভাগের পরিবারে স্বাগত জানানো হয়। পাশাপাশি ২০২০-২১ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্মৃতি ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে তাদের অবদানের কথা তুলে ধরে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দমুখর। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। অ্যালামনাইদের উপস্থিতিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আন্তরিক মিলনমেলা, যা আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব। ক্লাবের সদস্যরা দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ মার্কেটিং বিভাগে দীর্ঘদিন পর বর্ণিল নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

বিস্তারিত কমেন্টে