শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:০৬
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি রিভলবার ও দেশীয় ওয়ান শুটারগান

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২
শেয়ার: mail
পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি রিভলবার ও দেশীয় ওয়ান শুটারগান

পাবনা প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার, দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২ পাবনা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৫ মিনিটে টেবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, রিভলবারের ৮ রাউন্ড কার্তুজ, ওয়ান শুটারগানের ১ রাউন্ড কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি রিভলবার ও দেশীয় ওয়ান শুটারগান

বিস্তারিত কমেন্টে