পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি।
সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ, পুলিশ সুপার জনাব মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুরের সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন।
আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি হাসপাতাল সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার নিমিত্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।