২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের সম্মেলন কক্ষে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর, জনাব আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব দেলোয়ার হোসেন মাতুব্বর। এছাড়া কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
কর্মশালায় ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের আওতায় ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, ডিজিটাল পদ্ধতির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।