সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৫:৪৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

আদালতে হাজিরা দিতে এসে চাপাতি-রামদাসহ ১১ আসামি আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
আদালতে হাজিরা দিতে এসে চাপাতি-রামদাসহ ১১ আসামি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নড়াইলে হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসে ব্যাগভর্তি দেশীয় অস্ত্র নিয়ে আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন ১১ আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চাপাতি, রামদাসহ ১২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার ১১ আসামিকে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নড়াইল শহরে অ্যাডভোকেট বি এম মতিয়ার রহমানের চেম্বারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অ্যাডভোকেট বি এম মতিয়ার রহমানের চেম্বারে অভিযান চালায়। এ সময় চেম্বারের বিভিন্ন স্থানে রাখা কয়েকটি ব্যাগে তল্লাশি চালিয়ে চাপাতি, রামদাসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে গুনে দেখা যায়, উদ্ধার করা অস্ত্রের সংখ্যা ১২টি।

অভিযানের সময় নড়াইল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আজিমুর রহমান ও সাধারণ সম্পাদক ইসরাফিল খবির রাজু উপস্থিত ছিলেন। পরে আইনজীবীর সহায়তায় এসব অস্ত্র বহনকারী ব্যক্তিদের মধ্যে ১১ জনকে আটক করে পুলিশ। তবে এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা নড়াগাতী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য এসব দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। পরে অস্ত্রগুলো আইনজীবীর চেম্বারে রেখে তাঁরা আদালতে হাজিরা দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অস্ত্র বহনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আদালতে হাজিরা দিতে এসে চাপাতি-রামদাসহ ১১ আসামি আটক

বিস্তারিত কমেন্টে