সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৫:৩৯
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

স্বাক্ষরিত সনদ অনুযায়ীই জুলাই সনদ বাস্তবায়ন, বললেন সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭
শেয়ার: mail
স্বাক্ষরিত সনদ অনুযায়ীই জুলাই সনদ বাস্তবায়ন, বললেন সালাহউদ্দিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে এবং সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের বাইরে ইশতেহারে থাকা কিছু বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। তবে একতরফাভাবে সংবিধান সংশোধনের সুযোগ নেই। এদিনের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। অর্থাৎ সংবিধানে যেসব বিষয়ে পরিবর্তন প্রয়োজন, সেগুলো সংশোধন করা হবে।

বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর করতে আর্থিক বছর পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী, আর্থিক বছর ১ এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩০ মার্চ পর্যন্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেননি, তাঁরা আলোচনায় অংশ নিতে চাইলে সে সুযোগ রয়েছে। ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে এরপর প্রতিবেদন তৈরির পরিকল্পনা রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এর আগে সালাহউদ্দিন আহমদ স্বাক্ষরিত সনদের বাইরে কোনো বিষয় আরোপ না করার কথা বলেছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্বাক্ষরিত সনদ অনুযায়ীই জুলাই সনদ বাস্তবায়ন, বললেন সালাহউদ্দিন

বিস্তারিত কমেন্টে