মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩৬:৫৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। এতে ইরানের মূল প্রতিনিধি দলকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের মূল প্রতিনিধি দলকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তবে ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু বিশেষ বিধিনিষেধ থাকবে। গত বছরের তুলনায় এবার তাদের প্রতিনিধি দলের আকার ছোট হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে চলাফেরার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুল ও অন্যান্য পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সামরিক সংঘাত ও উত্তেজনার মধ্যেই ইরানি কর্মকর্তাদের নিউইয়র্ক সফরের অনুমতি দেওয়া হলো। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে হওয়ায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশটির আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে।

এদিকে একই অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর কর্মকর্তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।

ভিসা না পাওয়ায় আব্বাস সরাসরি নিউইয়র্কে গিয়ে অধিবেশনে বক্তব্য দিতে পারবেন না। জাতিসংঘের পক্ষ থেকে তাকে ভিডিওর মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

সূত্র: এএফপি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে