শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৯:৫৯
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মাহদী আমিন তাঁকে এ আহ্বান জানান। বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে দুই পক্ষ একমত হয় যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে