রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:১১:১০
শিরোনাম
● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান বিমান হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি দাবি করেন, চলতি সপ্তাহে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বাহিনী ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব তথ্য জানান।

সারি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে আসছে। চলতি সপ্তাহে এসব হামলার মাত্রা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।

তার দাবি অনুযায়ী, এর জবাবে প্রথম সামরিক অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করা হয়। হামলায় স্থাপনাগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারির বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় অভিযানে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এই হামলাও সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের প্রতিরক্ষা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন সারি। একই সঙ্গে সৌদি পক্ষের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

সারি বলেন, সৌদি বাহিনীর পাশাপাশি সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশস্থলও ভবিষ্যতে লক্ষ্যবস্তু করা হবে। ইয়েমেনের ওপর হামলা বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের ঘোষিত ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

বিস্তারিত কমেন্টে