বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫২:২০
শিরোনাম
● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি, বন্ধ থাকবে যতদিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮
শেয়ার: mail
অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি, বন্ধ থাকবে যতদিন

আসন্ন অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। নির্ধারিত ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ আরও বাড়ছে। এতে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে টানা সর্বোচ্চ ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি থাকবে।

বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে সরকারি ও বেসরকারি কলেজে সবচেয়ে বেশি ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে পুরো মাসে কলেজগুলোতে মোট ২০ দিন অবকাশ থাকবে। এর মধ্যে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় টানা ১৬ দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া অক্টোবরে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে পুরো মাসে কলেজে নিয়মিত ক্লাস চলবে মাত্র ১০ দিন।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিন ছুটি থাকবে। এ ছাড়া বাকি দিনগুলোর সাপ্তাহিক ছুটি মিলিয়ে অক্টোবর মাসে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১৫ দিন ক্লাস চলবে।

একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে এসব প্রতিষ্ঠানেও টানা ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসার ক্ষেত্রে টানা ছুটির মেয়াদ হবে ৫ দিন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি, বন্ধ থাকবে যতদিন

বিস্তারিত কমেন্টে