মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৭:০৮
শিরোনাম
মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট তীব্র কারিগরি জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি দলগুলোর টানা প্রচেষ্টার পর ক্ষতিগ্রস্ত সার্ভার সিস্টেমটি পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ এবং ওজোপাডিকো কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিদ্যুৎ কোম্পানির আওতাধীন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার গ্রাহকরা প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ এবং নিয়মিত ভেন্ডিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন।

ঘটনাটি ঘটার পরপরই ওজোপাডিকোর আইটি ও সার্ভার বিশেষজ্ঞ দল সমস্যা সমাধানে মাঠে নামে। টানা পর্যবেক্ষণ ও জটিল প্রক্রিয়া শেষে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে সম্পূর্ণ প্রি-পেইড সিস্টেমটি আগের অবস্থায় সচল করতে সক্ষম হন প্রকৌশলীরা।

বিদ্যুৎ বিভাগ আরও নিশ্চিত করেছে যে, বর্তমানে গ্রাহকদের প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত যাবতীয় সীমাবদ্ধতা দূর হয়েছে এবং স্বাভাবিক সেবা প্রদান কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কারিগরি বিপর্যয় না ঘটে এবং কোনো ত্রুটি দেখা দিলেও যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে স্থায়ী প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ

বিস্তারিত কমেন্টে