মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৬:১৪
শিরোনাম
রাঙামাটিতে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ রাঙামাটিতে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা পাঁচ দিনের লম্বা ছুটির দারুণ সুযোগ তৈরি হচ্ছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই পূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে টানা পাঁচ দিনের অবকাশ যাপন করা যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় করলে পরবর্তী ২৩ অক্টোবর (শুক্রবার) ও ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের নিরবচ্ছিন্ন ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

এছাড়া সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচলিত বিধিমালা ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত দুই দিনের বিশেষ ঐচ্ছিক ছুটির বিধানও রয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর (শনিবার) শুভ মহালয়ার মধ্য দিয়ে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন ও বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটবে। ফলে পূজার ধর্মীয় আচার ১০ অক্টোবর থেকে শুরু হলেও সরকারি ছুটি কার্যকর হবে মূলত ২০ অক্টোবর থেকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

বিস্তারিত কমেন্টে