মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১১:৪৬
শিরোনাম
নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতার শতকরা হার ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্য ফরম যাচাই-বাছাই সম্পন্ন জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতার শতকরা হার ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্য ফরম যাচাই-বাছাই সম্পন্ন জাবিতে দোকান নিয়ন্ত্রণ নিয়ে দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ১০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার মধ্যেই সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর সেই ছবিটি নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে ছাত্রত্ব থেকে আজীবন বহিষ্কার করে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানালে কর্তৃপক্ষ তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়। এরপর ২০২৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল ভিপি প্রার্থীর মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী।

ডাকসু সংগ্রহশালা থেকে ছবি সরানোর বিষয়ে আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এই প্রতিষ্ঠানে তার ছবি শোভা পাবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ ভাষা আন্দোলনের ইতিহাসে জিন্নাহর নেতিবাচক ও বৈষম্যমূলক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আবু তৈয়ব হাবিলদার আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের মানুষের আত্মত্যাগ ও রক্তের গৌরব বহনকারী এক ঐতিহাসিক প্রতিষ্ঠান। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা রক্ত দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই ডাকসুর মতো ঐতিহ্যবাহী সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবির উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব

বিস্তারিত কমেন্টে