সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৪:৫১
শিরোনাম
পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে কোনো ধরনের সারের সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জমিতেই সারের প্রয়োজন রয়েছে। বর্তমানে যারা সারের ডিলারের দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। তা সত্ত্বেও আমরা তাদের সঙ্গে বসেছি এবং কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, কৃষকদের যাতে সারের জন্য কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগে ফেললে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মফস্বল, উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় ট্রাস্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে ৬ কোটি টাকার বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এবং নীতিগতভাবে ২৫ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তও হয়েছে। চলতি বছর পুরো অর্থ ছাড় করা সম্ভব না হলেও আগামী বছর সম্পূর্ণ অর্থ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে