শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:১২:৫০
শিরোনাম
কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২

ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনার দাবি জানান।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তারা।

সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আবু সামা বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা ছিল দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সরকারের এই ভাইভা-সংক্রান্ত সিদ্ধান্ত শিক্ষার্থীদের হতাশ করেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর উদ্যোগে অনিয়ম ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। অতীতেও যেকোনো অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে