চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে ৫টি ফ্রিজ প্রদান করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে এই ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।
ফ্রিজ পাওয়া হলগুলো হলো— দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুন্নেসা হল এবং শামসুন্নাহার হল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হলের সাধারণ ছাত্রীরা ব্যক্তিগত প্রয়োজনীয় খাবার সংরক্ষণের ক্ষেত্রে নানা ধরনের ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এই বাস্তব সমস্যা ও দাবির বিষয়টি অনুধাবন করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের এমন একটি নিত্যপ্রয়োজনীয় ও জরুরি চাহিদা পূরণে সর্বাত্মক সহযোগিতা করায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই উদ্যোগ হলের নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
kalprakash.com/IM