বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর সদর থানা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
গাজী কামরুজ্জামান শুভ্র পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির পক্ষ থেকে গাজী কামরুজ্জামান শুভ্র ভারপ্রাপ্ত মহাসচিবকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা, স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলীয় কর্মসূচি জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পিরোজপুরে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা দেন।
সাক্ষাৎ শেষে গাজী কামরুজ্জামান শুভ্র জানান, দলের জ্যেষ্ঠ নেতৃত্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় তিনি অনুপ্রাণিত। কেন্দ্র থেকে পাওয়া বার্তা অনুযায়ী পিরোজপুর সদর থানা বিএনপি ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
kalprakash.com/IM