মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৬:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পাবিপ্রবিতে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫
শেয়ার: mail
পাবিপ্রবিতে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মাহবুবা সুলতানা প্রমি ও ইয়াসা ইরার সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমিউনিকেশনস (এজিএম) তারিফ মোহাম্মদ খান, অশোক লেল্যান্ডের হেড অব প্রোডাক্ট নয়ন ভৌমিক, দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) সাকিফ আমজাদ আল হক এবং বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা জেড এইচ এম খাইরুল বাশার, সভাপতি মো. তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হামীম মাহমুদ ও আব্দুল্লাহ আল মারুফ নিলয়সহ ক্লাবের সদস্য ও নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের একাডেমিক ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনায় তারিফ মোহাম্মদ খান বলেন, নতুন কিছু শিখতে বা জানতে চাইলে এখন আর উপকরণের কোনো অভাব নেই। হাজারো পডকাস্ট, মোটিভেশনাল স্পিকার ও ক্যারিয়ার গাইড রয়েছে। তাই তোমরা কখনোই নিজেদের শেখার পরিধিকে সীমাবদ্ধ করবে না। আমার জীবনে আমি এখন পর্যন্ত শেখাকে কখনো সীমাবদ্ধ করিনি।

তিনি আরও বলেন, আজ যারা ভালো কিছু করতে চাও, ভালো ক্যারিয়ার গড়তে চাও, তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ—‘কিপ লার্নিং, কিপ লার্নিং, কিপ লার্নিং।’ অর্থাৎ নিয়মিত শিখতে হবে এবং যা শিখবে, তা নিয়মিত অনুশীলন করতে হবে। কারণ শেখার পাশাপাশি সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাকিফ আমজাদ আল হক বলেন, আমাদের কখনো মনে করা যাবে না যে, আমরা ঢাকার বাইরে আছি বলে আমাদের দিয়ে কিছু হবে না। বরং আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের দিয়ে সবই সম্ভব। এই বিশ্বাস থেকেই ক্যারিয়ার ও এন্টারপ্রেনারশিপ নিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। তোমরা আজ এই ক্লাবের সদস্য হয়ে ইতোমধ্যে এক ধাপ এগিয়ে গেছো। আজকের শেখা প্রতিটি ছোট বিষয় একদিন তোমাদের ক্যারিয়ারে বড় পরিবর্তন নিয়ে আসবে।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাবের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে