রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৭:৩৪
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

সংসদের দুই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন আমানউল্লাহ আমান ও গয়েশ্বর রায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
সংসদের দুই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন আমানউল্লাহ আমান ও গয়েশ্বর রায়

জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই জ্যেষ্ঠ সদস্য মো. আমানউল্লাহ আমান ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে পৃথকভাবে দুটি কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

কমিটির অন্য সদস্যরা হলেন—ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের সমন্বয়ে এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন

একই অধিবেশনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে।

এ কমিটির সদস্যরা হলেন—মো. শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. ফরিদুল কবীর তালুকদার (জামালপুর-৪), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), মো. মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), মোছা. সাবিরা সুলতানা (সংরক্ষিত নারী আসন-১৪), মো. গোলাম রছুল (যশোর-৪) এবং মো. রায়হান সিরাজী (রংপুর-১)।

চিফ হুইপের উত্থাপিত পুনর্গঠন প্রস্তাব সংসদে পাস হওয়ার পর এই কমিটির আনুষ্ঠানিক নেতৃত্ব নেন গয়েশ্বর চন্দ্র রায়। এর মাধ্যমে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুটি স্থায়ী কমিটির নেতৃত্বে এলেন বিএনপির দুই অভিজ্ঞ ও জ্যেষ্ঠ রাজনীতিক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সংসদের দুই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন আমানউল্লাহ আমান ও গয়েশ্বর রায়

বিস্তারিত কমেন্টে