সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৩০:০২
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

পাবনার চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩
শেয়ার: mail
পাবনার চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যা

পাবনার চাটমোহরে পুকুরে ছাগল গোসল করানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর বাঁশের আঘাতে আহত দিনমজুর আব্দুল বারেক ওরফে বাকি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল বারেক চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) সকালে আব্দুল বারেক তাঁর একটি পোষা পাঁঠা ছাগলকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ সময় একই গ্রামের প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি ছাগল গোসল করাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রবিউল ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে আব্দুল বারেকের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ গ্রামে পৌঁছালে দুই পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনার চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে