দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নানা গুজব রটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। দেশে কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নাগরিক অধিকারের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গভীরভাবে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, এই দেশে বসবাসকারী সব ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
kalprakash.com/IM