মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:১৬
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

ভারত সফরের আমন্ত্রণ

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫
শেয়ার: mail
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (০২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও টেকসই প্রত্যাবাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ ও সৌহার্দ্য। পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতেই এ সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বরাবরই নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে এবং সময়ের প্রেক্ষাপটে এ ঐতিহাসিক সম্পর্কে বিভিন্ন পরিবর্তন এসেছে। বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। তবে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক ছিল বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মাঝে জনগণকেন্দ্রিক টেকসই সম্পর্ক নির্মাণে ভারত সরকার অত্যন্ত আগ্রহী। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়াতে কাজ চলছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদল, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে