আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্ত মেনে নেওয়া অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ও অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস। একই সঙ্গে আকাশী-সাদা জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়েও গভীর অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
এক সংবাদ সম্মেলনে পারেদেস বলেন, মেসির রেখে যাওয়া অনন্য ঐতিহ্য ও অর্জন চিরকাল ফুটবল ইতিহাসে বেঁচে থাকবে। তিনি কখনো হাল না ছেড়ে দেখিয়ে দিয়েছেন স্বপ্নের জন্য কীভাবে লড়াই করতে হয়, কীভাবে লক্ষ্য তাড়া করে তা পূরণ করতে হয়।
মেসির সঙ্গে আরও একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, তারা সবসময় মেসির পাশে খেলতে চেয়েছেন। তবে মেসি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা দলের কেউই চাননি। বিশ্বকাপের শেষ দিনগুলোতে তারা আলোচনা করেছিলেন ফাইনাল ম্যাচটিই হয়তো মেসির শেষ হতে যাচ্ছে। তবে দলে তার বিশাল ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত ছিলেন না।
জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে পারেদেস দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, জাতীয় দলের হয়ে আমার ফুটবল যাত্রা চালিয়ে যাওয়া কঠিন হতে যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি, ফিফার নিষেধাজ্ঞা এবং লিওর অবসরের পর আগের মতো পরিবেশ বজায় রাখা বেশ জটিল। বিষয়টি নিয়ে কোচের সঙ্গে এখনও কথা হয়নি; তবে দ্রুতই আলোচনায় বসে কোচের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ফিফা পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিলেও সাবেক এই রোমা তারকাকে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে কাটাতে হচ্ছে।
জাতীয় দল নিয়ে সংশয়ের মাঝেই বর্তমানে ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন এই অভিজ্ঞ সেন্ট্রাল মিডফিল্ডার। কোপা আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে আগামী বুধবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ভেলেজ সার্সফিল্ডের মুখোমুখি হবে তার দল বোকা জুনিয়র্স।
kalprakash.com/IM