বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৫:৩২
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

প্রক্সি দিয়ে পিএসসিতে যোগ দিতে এসে আটক চাকরিপ্রার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭
শেয়ার: mail
প্রক্সি দিয়ে পিএসসিতে যোগ দিতে এসে আটক চাকরিপ্রার্থী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে অফিস সহায়ক পদে প্রক্সি পরীক্ষার্থী দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পাস করিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে এক প্রার্থীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম রিপন হোসেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের বাসিন্দা। অফিস সহায়ক পদে তার রোল নম্বর ছিল ২১০১১৮৭। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয় থেকে তাকে আটকের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পিএসসি সচিবালয় সূত্রে জানা গেছে, নিয়োগপ্রক্রিয়া শেষে মঙ্গলবার চাকরিতে যোগদানের উদ্দেশ্যে কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় ও নথিপত্র যাচাই শুরু করেন। একপর্যায়ে প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে তার চেহারার স্পষ্ট অমিল ধরা পড়ে। এতে কর্মকর্তাদের মনে তার পরিচয় নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পিএসসির উপপরিচালক শোভন সমাদ্দার ও উপসচিব ওয়াসিমুল বারী যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রিপন হোসেন নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, লিখিত কিংবা মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। উভয় পরীক্ষাতেই প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কমিশন কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রক্সি দিয়ে পিএসসিতে যোগ দিতে এসে আটক চাকরিপ্রার্থী

বিস্তারিত কমেন্টে