সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩০:২৬
শিরোনাম
● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ

যশোরের শার্শা উপজেলায় বসতবাড়ি থেকে দুই শিশু সন্তানসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশু পুত্রকে হত্যার পর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে বাবা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে শার্শা উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেন (৪৫)। অপর নিহত দুজন হলো তার শিশু সন্তান সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন একাধিক বিয়ে করেছিলেন এবং তার মোট সাতটি সন্তান রয়েছে। পূর্বের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল। পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে তার বর্তমান স্ত্রীও দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে দুই শিশু বাবার সঙ্গেই বাড়িতে ছিল।

মঙ্গলবার দুপুরে ঘরে দুই শিশুর নিথর দেহ ও কামাল হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ

বিস্তারিত কমেন্টে